News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাস, ওড়িশার বালেশ্বরে মৃত্যু ৪ পর্যটকের
Image

পুরী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাস, ওড়িশার বালেশ্বরে মৃত্যু ৪ পর্যটকের

বালেশ্বর, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পুরী যাওয়ার পথে ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবাহী বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় এক মহিলা-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কে। নিহতরা সবাই উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। কলকাতা থেকে বাসটি পুরীর উদ্দেশ্যে ছেড়েছিল শুক্রবার, সবাই জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছিলেন। গত ১৮ সেপ্টেম্বর উত্তর প্রদেশ থেকে বাসে রওনা হয়েছিলেন পর্যটকরা, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন স্থান ঘুড়েছিলেন তাঁরা।পরবর্তী গন্তব্য ছিল পুরীর জগন্নাথ মন্দির, সেই উদ্দেশ্যে শুক্রবার কলকাতা থেকে ছেড়েছিল বাসটি। আর গভীর রাতে জলেশ্বর থানা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তা থেকে ২০ ফুট নীচে গিয়ে পড়ে বাসটি। তাতেই ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন গুরুতর আহত হয়েছেন। ওই বাসে ৫০-এর বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top