News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বস্তিদায়ক আবহাওয়া, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গ
Image

স্বস্তিদায়ক আবহাওয়া, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গ

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.): আপাতত বৃষ্টির থেকে রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। তবে, শুক্রবার সকাল থেকে বৃষ্টি থেমেছে, রোদেরও দেখা মিলেছে, পরক্ষণে আবার মেঘলা হয়ে ওঠে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া স্বস্তিদায়কই। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ভেস্তে যেতে পারে পুজোর কেনাকাটা। পুজো মণ্ডপ তৈরিতেও ব্যাঘাত ঘটাচ্ছে এই বৃষ্টি।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top