News Flash

  • Home
  • দেশ
  • ভি সেন্থিল বালাজিকে জামিন দিল সুপ্রিম কোর্ট, বিজেপিকে তীব্র আক্রমণ ডিএমকে-র
Image

ভি সেন্থিল বালাজিকে জামিন দিল সুপ্রিম কোর্ট, বিজেপিকে তীব্র আক্রমণ ডিএমকে-র

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী তথা ডিএমকে নেতা ভি সেন্থিল বালাজি। বৃহস্পতিবার অর্থের বিনিময়ে চাকরি সংক্রান্ত অর্থ তছরূপ মামলায় ভি সেন্থিল বালাজিকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অভয় ওকা এবং অগাস্টিন জর্জ মসিহর বেঞ্চ শর্তসাপেক্ষে বালাজিকে জামিন দিয়েছে। ট্রায়ালে বিলম্ব হওয়ার কারণেই এই জামিন প্রদান করেছে সর্বোচ্চ আদালত।এদিকে, সুপ্রিম কোর্টে সেন্থিল বালাজি জামিন পেতেই বিজেপির তীব্র সমালোচনা করেছে ডিএমকে। ডিএমকে মুখপাত্র সারাভানন আন্নাদুরাই বলেছেন, “এটি স্বাগতযোগ্য সিদ্ধান্ত। ভি সেন্থিল বালাজিকে বিজেপির ষড়যন্ত্রের কারণে গ্রেফতার করা হয়েছিল। ইডি, সিবিআই এবং আইটি বিভাগগুলি বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষদের নিশানা করছে…ইডি সেন্থিল বালাজিকে নির্যাতন করেছে, তাঁকে পছন্দের হাসপাতালে চিকিৎসা নেওয়ার আবেদনের বিরোধিতা করা হয়েছিল।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top