বেঙ্গালুরু, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : প্রায় প্রস্তুত বেঙ্গালুরুর নতুন জাতীয় ক্রিকেট একাডেমি এনসিএ। শুক্রবার উদ্বোধনের অপেক্ষায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এনসিএ। আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে অবস্থিত অত্যাধুনিক একাডেমিটিতে তিনটি মাঠ, ৪৫টি অনুশীলন পিচ, ৮টি ইনডোর নেট, একটি অলিম্পিক আকারের সুইমিং পুল, প্রায় ১৬ হাজার বর্গফুটে নির্মিত একটি জিম এবং পুনর্বাসন কেন্দ্র রয়েছে৷ উদ্বোধনের জন্য অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের পাশাপাশি বিসিসিআই-এর রাজ্য ইউনিটগুলির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন জাতীয় ক্রিকেট একাডেমি দেখে আনন্দ প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের সদস্য দিলীপ বেঙ্গসরকার।

শুক্রবার উদ্বোধন বেঙ্গালুরুর নতুন জাতীয় ক্রিকেট একাডেমি
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















