News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গাপূজা উপলক্ষে উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত
Image

দুর্গাপূজা উপলক্ষে উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ সেপ্টেম্বর: আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আজ ধর্মনগর উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করেন উত্তর জেলার সমস্ত ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানার আধিকারিকগণ। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।

উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডারলং, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা এবং বিভিন্ন থানার অফিসার ইন-চার্জগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দুর্গাপূজার সময় নিরাপত্তা ব্যবস্থা এবং ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।সভায় ক্লাব সদস্যদের অনুরোধ করা হয়, ডিজে বাজানো থেকে বিরত থাকতে এবং পুজোর জন্য শুধুমাত্র রাত ১২টা পর্যন্ত মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

ক্লাবগুলিকে নিজস্ব প্রহরাদার নিয়োগের পরামর্শ দেওয়া হয় এবং যে কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর তথ্য শুনলে দ্রুত থানায় জানাতে বলা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। এই বৈঠকের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরাপদ দুর্গাপূজার আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top