News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধের হুমকি জনজাতিদের
Image

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধের হুমকি জনজাতিদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: দীর্ঘ বছর ধরে পানীয় জলের সমস্যা সমাধানের কোন পদক্ষেপ নেই। অতিসত্ত্বর সমাধান না হলে জাতীয় সড়ক অবরোধের হুমকি স্থানীয়দের।

মান্দাই ব্লকের অধীন খামতিংবাড়ি এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত  হতাইকতর এলাকায় হাউসিং স্কিমে প্রায় ২৮টি পরিবারের জন্য সরকারি আবাস তৈরী করে দেওয়া হয়েছিল। তৎকালীন বাম আমলে আজ থেকে প্রায় ৭ বছর পূর্বে  কথাছিল এই আবাস এর সাথে তাদের শুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও  করে দেওয়া হবে। অভিযোগ তৎকালীন সময়ে ঘর করে দেওয়া হলেও পানীয় জলের কোন ব্যবস্থা করা হয়নি। সেই সময়ে আবাসিকরা বারবার ব্লকে জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি। সেই থেকে এলাকার বসবাসরত জনজাতি পরিবারগুলো তীব্র জলের সংকটে ভুগছে।

ভরসা পাহাড়ের চুসা জল, ছড়ার জল, আর বর্ষার সময়ে বৃষ্টির জমানো জল পানীয় জল হিসেবে তেষ্টা মিটাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের সরকারের পরিবর্তন ঘটে এর সাথে এডিসি প্রশাসনের ও পরিবর্তন ঘটে। আশায় ছিল নতুন এডিসি ঘটনের পর তাদের দীর্ঘ বছরের সমস্যার সমাধান ঘটবে। কিন্তু সমস্যার কোনও সমাধান করেনি এডিসি প্রশাসন সহ মান্দাই ব্লক প্রশাসন ।

স্থানীয় এলাকাবাসী জানান পরিশোধিত পানীয়জল জল না থাকার ফলে স্থানীয় বাসিন্দারা প্রায় সময়েই নানান রোগে হচ্ছে। এমনকি মেলেরিয়া বা এজাতিয় রোগে প্রাণহানীও ঘটেছে। তারা আরও বলে বিগত কিছু দিন পূর্বেও একজনের মৃত্যু হয়েছে জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার ফলেই। তারা এখন হুশিয়ারি দেয় অতিসত্তর তাদের এই সমস্যার সমাধান না করলে আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধে বসবে এলাকাবাসী। এখন দেখার খবর প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ গ্রহন করেন তাদের এই সমস্যা সমাধানের জন্য।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top