News Flash

Image

কানপুরের টেস্ট ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : কানপুর টেস্ট ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া এক ওয়েবসাইট জানিয়েছে, কানপুর টেস্টের প্রথম দুই দিন বজ্রপাত-সহ বৃষ্টির জোরালো সম্ভাবনা আছে। ২৭ সেপ্টেম্বর শুরু হবে কানপুর টেস্ট। কানপুরে বুধবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। ওই ওয়েবসাইট জানিয়েছে, টেস্টের প্রথম দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ, ২৮ সেপ্টেম্বর টেস্টের দ্বিতীয় দিনে সেই সম্ভাবনা ৮০ শতাংশ। বৃষ্টির পূর্বাভাস থাকলেও পুরো টেস্ট ম্যাচ হওয়ার ব্যাপারে আশাবাদী উত্তর প্রদেশ ক্রীড়া বিভাগের কর্মকর্তা অমিত পাল। তিনি বলেছেন, ‘পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু এর প্রস্তুতিও আমাদের আছে। নিষ্কাশন ব্যবস্থা এই মাঠে ভালো। আশা করছি, পুরো খেলা মাঠে গড়াবে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top