News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গোৎসবের আগে বোনাস সহ একাধিক দাবিতে গণডেপুটেশন  সি আই টি ইউ-র
Image

দুর্গোৎসবের আগে বোনাস সহ একাধিক দাবিতে গণডেপুটেশন  সি আই টি ইউ-র

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: দুর্গোৎসবের আগে বোনাস, এক্সগ্রেসিয়া, কাজ, খাদ্য, মজুরী বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বন্যা ত্রানের দাবিতে সরব হয়েছে সি আই টি ইউ ত্রিপুরা রাজ্য কমিটি। আজ রাজপথে বিক্ষোভ মিছিল করে শ্রম কমিশনারের নিকট গণ ডেপুটেশনে মিলিত হয়েছে বাম নেতৃত্বরা।

সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, দূর্গাপূজায় যারা এতদিন যাবৎ বোনাস ও এক্সগেসিয়া পেতেন তারা এখনো পাননি। এবিষয়ে শ্রম দপ্তরের তরফ থেকে আলোচনা ও হয়েছিল কিন্তু কাজের কাজ হয়নি। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে পুজার অনুদান ঘোষণা করা হয়েছে তা কিছুই না। কারণ, জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে। 

এদিন তিনি আরও বলেন, সাম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ। ঘর বাড়ি ছেড়ে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে তাঁদের। বন্যায় দূর্গতদের পাশে থাকার জন্য রাজ্য সরকারের বাস্তবমুখী কোনো  সিদ্ধান্ত ছিলই না। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাজ, খাদ্য, ঘর পুনঃনির্মাণ, কৃষকদের জমি, পুকুর এবং  জলাশয় ক্ষতি হয়েছে। এরই দাবিতে আজ গণডেপুটেশন প্রদান করা হয়েছে। 

Releated Posts

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top