News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযোগ্য মর্যাদায় পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের ১০৮ তম জন্মদিন উদযাপিত 
Image

যথাযোগ্য মর্যাদায় পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের ১০৮ তম জন্মদিন উদযাপিত 

আগরতলা, ২৫ সেপ্টেম্বর : যথাযোগ্য মর্যাদায় বিজেপির মুখ্য কার্যালয়ে পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের ১০৮ তম জন্মদিন পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি  প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস, মৎস্য মন্ত্রী সুধাংশু দাস সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা।

এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, একাত্ম মানববাদ ও অন্ত্যদয় দর্শনের প্রণেতা ছিলেন পন্ডিত দীন দয়াল উপাধ্যায়। যিনি তাঁর সম্পূর্ণ জীবন রাষ্ট্রের প্রতি সমর্পিত করেছিলেন। তাছাড়া, নিজের প্রখর বিচার আর ব্যাপক চিন্তনের মাধ্যমে সময় পরিবর্তনের সাথে সাথে শুধু রাজনীতির ক্ষেত্রেই নয় রাষ্ট্রনীতির নতুন সংজ্ঞা প্রদান করে গেছেন। 

তিনি আরও বলেন, কুশল চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাব্রতী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিবেদিত স্বয়ংসেবক তথা দক্ষ সংগঠক পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন পদ্ধতি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। 

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top