জম্মু, ২৪ সেপ্টেম্বর (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পুলওয়ামা হামলার অভিযুক্তের। জম্মুর জিএমসি হাসপাতালে সোমবার রাতে মৃত্যু হয়েছে পুলওয়ামা হামলার অভিযুক্ত বিলাল আহমেদ কুচাইয়ের। হাসপাতালে সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারান। ওই হামলার অভিযুক্ত ছিল বিলাল।২০২০ সালের ৫ জুলাই থেকে কিশতওয়ার জেলে বন্দি ছিল বিলাল। অসুস্থাজনিত কারণে এ বছরের ২৪ সেপ্টেম্বর থেকে তাকে কিশতওয়ার জেলা হাসপাতালে থেকে জিএমসি জম্মুতে রেফার করা হয়। আর সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

পুলওয়ামা হামলার অভিযুক্তের মৃত্যু, হৃদরোগে মারা গেল জম্মুর হাসপাতালে
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















