News Flash

  • Home
  • দেশ
  • কুশিনগরে জালনোট চক্রের পর্দাফাঁস, পুলিশ গ্রেফতার করলো ১০ জনকে
Image

কুশিনগরে জালনোট চক্রের পর্দাফাঁস, পুলিশ গ্রেফতার করলো ১০ জনকে

কুশিনগর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কুশিনগর জালনোট চক্রের পর্দাফাঁস করলো পুলিশ। এই জালনোট পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে জালনোট। এই গ্যাংয়ের নেপালের অবাধ যাতায়াত ছিল বলে পুলিশ জানিয়েছে।কুশিনগরের পুলিশ সুপার সন্তোষ মিশ্র বলেছেন, কুশিনগর জেলায় জালনোট চক্রকে পাকড়াও করা হয়েছে। মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬.৫ লক্ষ টাকার বেশি জালনোট, এক লক্ষের বেশি নগদ টাকা, ১০টি দেশীয় পিস্তল, ৩০টি তাজা গুলি ও ১২টি ব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও বেশ কিছু সিম কার্ড, ল্যাপটপ ও সুতলি বোমা উদ্ধার হয়েছে।”পুলিশ সুপার আরও জানিয়েছেন, ধৃত ১০ জনের নাম – মহম্মদ রফিক খান ওরফে বাবলু খান, আওরঙ্গজেব ওরফে লাদেন, নওশাদ খান ওরফে মহম্মদ রফি আনসারি, শেখ জামালুদ্দিন, নিয়াজউদ্দিন, রেহান খান, হাশিম খান, শিরাজ, হাসমতি এবং পারভেজ ইলাহি। এরা সবাই জালনোটের লেনদেন করত। জালনোট এবং বেআইনি অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে তাদের (অপরাধীদের) নামে জমি রেজিস্ট্রি করার জন্য হুমকি দেয়। তাদের কাছ থেকে নেপালের নোটও উদ্ধার করা হয়েছে।”

Releated Posts

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি…

ByByNews Desk Aug 22, 2026

সন্দেশখালিতে বিজেপি নেতার বাড়িতে গুলি, উত্তেজনা

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি-১ ব্লকের নাজাত গ্রামে শনিবার স্থানীয় বিজেপি নেতা জুম্মান…

ByByNews Desk Aug 22, 2026

বাংলার পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে…

ByByNews Desk Aug 22, 2026

‘ছব্বান্নি’ কটাক্ষ ঘিরে অখিলেশ-জয়ন্ত সংঘাত তীব্র, ক্ষমা চাওয়ার দাবি মায়াবতীর

লখনউ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশে ‘ছব্বান্নি’ কটাক্ষকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোক…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top