News Flash

  • Home
  • প্রধান খবর
  • রেল প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে, উপর্যুপরি ট্রেন লাইনচ্যুত হওয়া প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব
Image

রেল প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে, উপর্যুপরি ট্রেন লাইনচ্যুত হওয়া প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক কিছু দিন ধরে ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে, মঙ্গলবারই পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি। আবার সম্প্রতি রেললাইন থেকে উদ্ধার হয় গ্যাস সিলিন্ডার। উপর্যুপরি এই ট্রেন দুর্ঘটনা ও নাশকতার চেষ্টা প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বললেন, “রেল প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে, আমরা সমস্ত রাজ্য সরকার, রাজ্যের ডিজিপি, স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে যোগাযোগ করছি। এনআইএ–ও তৎপর রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”মঙ্গলবার রাজস্থানের জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলের কবচ প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আমরা সবাই জানি, রেলওয়ের নিরাপত্তার জন্য কবচ খুব বড় প্রগতি। ২০২৪ সালের ১৬ জুলাই কবচ ৪.০ সংস্করণটি আরডিএসও দ্বারা চূড়ান্ত করা হয়েছিল। এর প্রথম ইনস্টলেশনটি সওয়াই মাধোপুর থেকে কোটা এবং নাগদা পর্যন্ত সম্পন্ন হয়েছে। আমি তা পর্যালোচনা করতে এসেছি।”

Releated Posts

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026

রাজস্থানের স্কুলের বেহাল দশা নিয়ে জবাবদিহি চায় সিজেপি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ খারিজ

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করল সিজেপি। সংগঠনের মুখপাত্র…

ByByNews Desk Aug 22, 2026

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026

ইন্ডিয়ান অয়েলের সরবরাহ চুক্তি মরিশাসকে জ্বালানির দামের ওঠানামা থেকে সুরক্ষা দেবে: সরকার

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং মরিশাসের স্টেট ট্রেডিং কর্পোরেশন (এসটিসি)-এর মধ্যে পাঁচ বছরের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top