News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজা কমিটির সদস্যদের নিয়ে শান্তিরবাজার থানায় এক আলোচনাসভা অনুষ্ঠিত
Image

দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজা কমিটির সদস্যদের নিয়ে শান্তিরবাজার থানায় এক আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ সেপ্টেম্বর:
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজা কমিটির সদস্যদের নিয়ে শান্তিরবাজার থানায় এক আলোচনাসভা অনুষ্ঠিত করা হয়।

হাতেগুনা আর কিছুদিনপর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব।  এইবছর বন্যার প্রভাবে শান্তিরবাজারে ছোট আকারে পূজার মধ্যদিয়ে মায়ের আরাধনায় ব্রতী হতে চলছে সকলে। 

আজকের এই আলোচনাসভায় দক্ষিন জেলার পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, শান্তির বাজার থানার ওসি সঞ্জীব লষ্কর, দক্ষিণ জেলা পরিষদের সদস্য নিতিশ দেবনাথ সহ আরক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। 

দক্ষিন জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা জানান পূজায় কোনোপ্রকার চাঁদার জুলুমবাজী করা যাবেনা। পূজার দিনগুলিতে অধিক রাত্রে যখন লোক সমাগম থাকবেনা সেই সময় পূজা কমিটি যেন সেচ্ছাসেবক নিয়োগ করে মন্দির পাহারা দেয়। দশমীর দিন যাতে করে মায়ের মূর্তি বিষর্জন দেওয়া হয় তারই পরামর্শ দেওয়া হয়। দক্ষিন জেলার পুলিশ সুপার জানান পূজার দিনগুলিতে যাতে করে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে ও যাতে করে পূজা শান্তিপূর্নভাবে সমাপ্তি হয় সর্বদা তারই প্রয়াস চালিয়ে যাবে আরক্ষাপ্রসাশন।

Releated Posts

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top