News Flash

Image

নগাঁওয়ের বেঙেনাআঁটিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড

নগাঁও (অসম), ২৩ সেপ্টেম্বর (হি.স.) : নগাঁওয়ের বেঙেনাআঁটিতে বিধ্বংসী এক অগ্নিকাণ্ডের ঘটনায় জনৈক সামসুল আলমের বসতঘর সম্পূৰ্ণ ভস্মীভূত হয়ে গেছে। আগুনের কবলে পড়ে তাঁর এএস ০১ ইজেড ৩১৩৮ নম্বরের হুন্ডাই এক্সেন্ট গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ঘরের সমস্ত আসবাবপত্র এবং মূল্যাবন নথিপত্র পুড়ে ভস্ম হয়ে গেছে।

ভুক্তভোগী সামসুল আলম ঘটনা সম্পর্কে জানান, রবিবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। পরিবারের অন্য সদস্যদের নিয়ে তখন ঘুমে ছিলেন। সৌভাগ্যবলে প্রাণরক্ষা হলেও কোনও সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।

অগ্নিনিৰ্বাপক কেন্দ্রে তৎক্ষণাৎ খবর দেওয়া হয়েছিল। কিন্তু অপ্রশস্ত রাস্তার দরুন দমকলের ইঞ্জিন তাঁর বাড়ি পর্যন্ত আসতে বিলম্ব হয়। তবে স্থানীয় মানুষ অপরিসীম তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সামসুল আলমের ধারণা, বৈদ্যুতিক শৰ্ট সাৰ্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। তিনি বলেন, আগুনে তাঁর প্ৰায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top