News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের দাবীতে শিক্ষামন্ত্রীর নির্বাচনি কেন্দ্রে ছাত্র বিক্ষোভ, তালা ঝুলল সুকলে
Image

শিক্ষকের দাবীতে শিক্ষামন্ত্রীর নির্বাচনি কেন্দ্রে ছাত্র বিক্ষোভ, তালা ঝুলল সুকলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ খোদ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর বিধানসভা কেন্দ্রে ছাত্র বিক্ষোভ৷ বৃহস্পতিবার school lockedসকাল দশটা নাগাদ ছাত্ররা সুকলের গেইটে তালা ঝুলাল শিক্ষকের দাবিতে৷ আধঘন্টা পর ছাত্রদেরকে শাসানো হয় স্থানীয় সিপিএম দল পরিচালিত গোলধারপুর পঞ্চায়েতের সদস্যরা৷ এর নেতৃত্বে ছিলেন  পঞ্চায়েত সদস্য কনক দেব৷ কনক দেব এলাকার প্রভাবশালী সিপিএম দলের মাফিয়া৷ বহু বিষয়ে কনকের উপর গ্রামবাসীরা অতিষ্ট৷ কনক আজ ছাত্রদের শুধুমাত্র শাসায়নি, ছাত্রদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ছাত্রদের মারারও হুমকি দেয়৷ এরপর কনকের নেতৃত্বে গেইটের তালা ভেঙ্গে ফেলা হয়৷ কিন্তু ছাত্ররা আন্দোলন বন্ধ করেনি৷ পরবর্তী সময়ে কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক  হয়৷ এবং ছাত্ররাও আন্দোলন প্রত্যাহার করে৷ শিক্ষামন্ত্রীর  বিধানসভা কেন্দ্র চন্ডীপুর বিধানসভার অন্তর্গত গোলধারপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত  গোলধারপুর রুদ্র সিংহ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একজন মাত্র ইকোনোমিক্স এর শিক্ষক এবং একজন মাত্র সংসৃকতের শিক্ষক রয়েছে৷ সম্প্রতি ইকোনোমিক্সের শিক্ষককে বদলি করা হয়েছে এবং সংসৃকত শিক্ষক প্রায় ছয় মাসের ছুটি নিয়েছে৷ যার ফলে সুকলে  এদুটি বিষয়ের ক্লাস বন্ধ থাকছে৷ অথচ ছাত্রদের সামনেই পরীক্ষা রয়েছে৷ এই অবস্থায় ছাত্ররা প্রচন্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে৷ অবিলম্বে  স্কুুলে এই দুই বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে৷ এই দাবিতে ছাত্ররা আজ সুকলের গেইট তালা মেরে বিক্ষোভ প্রদর্শন করে৷ সুকলের ভিতরে কোনো শিক্ষক শিক্ষিকা কাউকে ঢুকতে দেওয়া  হয়নি৷ প্রায় একটা পর্যন্ত সুকল বন্ধ থাকে৷ পরবর্তী সময়ে ছাত্রদের আশ্বস্ত করা হয়েছে যে খুব শীঘ্রি  দপ্তরের আধিকারিকের সঙ্গে আলোচনা করে শিক্ষক আনা হবে৷ তবে আন্দোলনকারী ছাত্রদের উপর পঞ্চায়েতের মাফিয়া কনকরা যে ব্যবহার করেছে তাতে ছাত্ররা প্রচন্ড বিক্ষুব্ধ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top