নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): বিগত ১০ বছর সততার সঙ্গে সরকার চালিয়েছি, দাবি করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির যন্তর মন্তরে “জনতা কি আদালতে” কেজরিওয়াল বলেছেন, “গত দশ বছর ধরে আমরা সততার সঙ্গে সরকার চালাচ্ছিলাম, আমরা বিদ্যুৎ-জল বিনামূল্যে প্রদান করেছি, মানুষের চিকিৎসা বিনামূল্যে করেছি, শিক্ষাকে উন্নত করেছি… মোদীজি ভাবলেন, তাদের বিরুদ্ধে জিততে হলে তাদের সততার ওপর আঘাত হানতে হবে এবং তারপর কেজরিওয়াল, সিসোদিয়া এবং এএপি-কে অসৎ প্রমাণ করার এবং প্রত্যেক নেতাকে জেলে পুরে ফেলার ষড়যন্ত্র করেছেন।”এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “আমি পদত্যাগ করেছি কারণ আমি দুর্নীতি করতে আসিনি, অর্থ উপার্জন করতে আসিনি। দেশের রাজনীতি বদলাতে এসেছি।” এদিনের “জনতা কি আদালতে” মুখ্যমন্ত্রী অতিশী, এএপি নেতা মনীশ সিসোদিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

১০ বছর সততার সঙ্গে সরকার চালিয়েছেন, দাবি কেজরিওয়ালের
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















