News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন দফা দাবিতে খোয়াইয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন বাম যুব সংগঠনের
Image

তিন দফা দাবিতে খোয়াইয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন বাম যুব সংগঠনের

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বেকারের কর্মসংস্থান সম্পর্কিত তিন দফা দাবিতে শনিবার খোয়াইয়ে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের কাছে স্মারকলিপি পাঠানো হলো দুটি যুব সংগঠনের পক্ষ থেকে।এদিন জেলা শাসক চান্দনী চন্দ্রনের সাথে তার অফিসকক্ষে সাক্ষাত করেন যুবনেতৃবৃন্দ।

ডি ওয়াই এফ আই ও টি ওয়াই  এফ — র   পক্ষ থেকে জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় বেকারের কর্মসংস্থান সম্পর্কিত তিন দফা দাবির ভিত্তিতে মূখ্য সচিবের উদ্দেশ্যে লেখা স্মারকলিপি।প্রতিনিধিদলে ছিলেন গৌতম পাল , রিপন বিশ্বাস, সাগর পাল ও সৌরজিত দত্ত।

তিন দফা দাবির মধ্যে রয়েছে, বিভিন্ন সরকারী দপ্তরের হাজার হাজার শূন্যপদ পূরণ করা, আউটসোর্সিং প্রথায় লোক নিয়োগ পদ্মতি বাতিল করা ও অবিলম্বে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।স্মারকলিপিতে দুটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে, রাজ্যে বেকারদের কর্মসংস্থানের সব সুযোগ বন্ধ।

এ রাজ্যে বেকারদের কর্মসংস্থানহীনতার এরকম ছবি এর আগে কখনো দেখা যায়নি।কাজের অভাবে রুজি রোজগারের রাস্তা বন্ধ।এর প্রভাব পড়ছে যুবদের দৈনন্দিন জীবনচর্চায়।একাংশের কর্মহীন দিশেহারা যুবক নেশায় আসক্ত হয়ে পড়ছে।অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ছে।একাংশের কর্মহীন যুবক অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত হয়ে পড়ছে। সরকার  নিয়োগ প্রক্রিয়ায় অহেতুক কালক্ষেপন করছে।বিভিন্ন সরকারী দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে শূন্যপদের পাহাড়।এগুলোতে লোক নিয়োগের কোন উদ্যোগ নেই সরকারের।ওরা শুধু ব্যস্ত হয়ে পড়েছে আউটসোর্সিং প্রথায় লোক নিয়োগ করতে।যা হলো এককথায় অনিশ্চিত কর্মসংস্থান।

এই অবস্থায় যুব সংগঠন দুটোর পক্ষ থেকে রাজ্যের বেকারের নিশ্চিত কর্মসংস্থানের ব্যাবস্থা করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার দাবী জানানো হয়েছে রাজ্যের মূখ্য সচিবের কাছে।এই মর্মেই এদিন মূখ্য সচিবের উদ্দেশ্যে লেখা স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে খোয়াইয়ের জেলা শাসক চান্দনী চন্দ্রনের হাতে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top