News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস ও এনসি-র শাসনকালে সন্ত্রাস বেড়েছে জম্মু ও কাশ্মীরে : অমিত শাহ
Image

কংগ্রেস ও এনসি-র শাসনকালে সন্ত্রাস বেড়েছে জম্মু ও কাশ্মীরে : অমিত শাহ

জম্মু, ২১ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রচারে ফের কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স-কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার জম্মুর সুরানকোটে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স এখানে ৩৫ বছর রাজত্ব করেছে, সন্ত্রাস বেড়েছে, ৪০ হাজার মানুষ মারা গিয়েছেন, জম্মু ও কাশ্মীর অন্ধকারে নিমজ্জিত ছিল… এর জন্য আপনারা (কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স) দায়ী। “অমিত শাহ আরও বলেছেন, “ভারতীয় জনতা পার্টি শুধু চাকরিতেই নয়, পাহাড়ি, গুর্জার এবং বাকরওয়াল সম্প্রদায়ের জন্য পদোন্নতির ক্ষেত্রেও সংরক্ষণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওমর সাহেব, সুরানকোটের পবিত্র পাহাড় থেকে বলছি, যা খুশি কর, কিন্তু আমার পাহাড়ি ভাই-বোনদের সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত করতে পারবে না!”অমিত শাহ বলেছেন, “আমার কথা লিখে রাখুন, ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির সরকার ক্ষমতায় আসবে না। তাদের অপশাসনে জম্মু ও কাশ্মীরের যুবকরা ছিল মজবুর (অসহায়), কিন্তু আমরা তাদের মজবুত (ক্ষমতাপ্রাপ্ত) বানাচ্ছি!”

Releated Posts

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ইথানল উৎপাদনের জন্য চিনি সরানোই দাম বৃদ্ধির কারণ নয়, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দেশে সাম্প্রতিক চিনি দামের বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার বিষয়টিকে সরাসরি…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান ইস্যুতে এফআইআরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের দাবিতে…

ByBySandeep Biswas Aug 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top