News Flash

  • Home
  • দিনের খবর
  • রাঁচি ডিভিশনে সংস্কারের কাজ, বাতিল করা হল একগুচ্ছ ট্রেন
Image

রাঁচি ডিভিশনে সংস্কারের কাজ, বাতিল করা হল একগুচ্ছ ট্রেন

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি ডিভিশনে রেল ট্র্যাক-সহ বেশ কয়েকটি স্টেশনের সংস্কারের কাজ চলবে৷ সে কারণে বাতিল করা হল একগুচ্ছ ট্রেন৷ রেলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ট্রেন বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ট্রেন বিশেষ কিছু স্টেশনে থামানোর কথাও জানানো হয়েছে।

যে সবপরিবর্তন করা হয়েছে, সেই তালিকায় আছে—*১২৮৬৭ হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস আগামী ২২ সেপ্টেম্বর হাওড়া থেকে ছাড়বে। ট্রেনটি আগামী ৬ মাস রাজামুন্দ্রিতে থামবে। *১২৮৬৮ পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস ২৫ সেপ্টেম্বর পুদুচেরি থেকে ছাড়বে। ট্রেনটি আগামী ৬ মাস রাজামুন্দ্রিতে থামবে।

হাওড়া ডিভিশনের রামপুরহাট-দুমকা সেকশনে শিকারিপাড়া ও দুমকা স্টেশনের মধ্যে সিঙ্গল লাইনের কাজের জন্য পূর্ব ঘোষিত মতো মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি আগামীকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে তার তালিকা-০৩০৮১/০৩০৮২ রামপুরহাট-জসিডি-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল করা হয়েছে ।*০৩১১১/০৩১১২ শিয়ালদা-গদ্দা-শিয়ালদা মেমু ট্রেনটি বাতিল করা হয়েছে।*১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে৷ ট্রেনটি আগামিকাল জামালপুর থেকে সকাল ৬ টার পরিবর্তে বেলা ১০:১৫ মিনিটে ছাড়বে।

Releated Posts

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top