News Flash

  • Home
  • দিনের খবর
  • কথা রাখলেন জুনিয়র ডাক্তাররা, জরুরি পরিষেবার কাজে নেমে পড়লেন চিকিৎসকরা
Image

কথা রাখলেন জুনিয়র ডাক্তাররা, জরুরি পরিষেবার কাজে নেমে পড়লেন চিকিৎসকরা

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): কথা দিয়ে, সেই কথা রাখলেনও জুনিয়র ডাক্তাররা। শনিবার সকাল থেকেই আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে জরুরি বিভাগের কাজে নেমে পড়লেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে কাজে যোগ দিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে দেখে খুশি সাধারণ মানুষও।আর জি কর ও অন্য হাসপাতালগুলিতে জরুরি পরিষেবায় কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। ইমার্জেন্সি বিভাগ পুরোদমে চালু হয়ে গিয়েছে। আর জি কর হাসপাতালে শনিবার সকালে যে জুনিয়র ডাক্তারদের ডিউটি ছিল, তাঁরা হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে পৌঁছে যান। উল্লেখ্য, গত ৯ আগস্ট আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল। তার পর থেকে বিচার চেয়ে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। মোট পাঁচ দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে গিয়েছেন তাঁরা। অবশেষে শনিবার থেকে কাজে যোগ দিলেন তাঁরা। তাঁরা নির্যাতিতার সুবিচার চেয়ে তাঁদের আন্দোলন জারি থাকবে।

Releated Posts

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

অন্ধ্রপ্রদেশে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৫

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জনের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top