News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমেরিকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী মোদী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

আমেরিকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী মোদী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভোরে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমেরিকা পৌঁছনোর পর শনিবার আমেরিকার ডেলওয়ারের উইলনমিংটনে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আমেরিকার অনুরোধে ভারত ২০২৫ সালের কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করতে রাজি হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত এক বছরে কোয়াড কতখানি অগ্রগতি লাভ করেছে, তা পর্যালোচনা করা হবে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে।এছাড়াও ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ‘সামিট অফ দ্য ফিউচার’-এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। নিউইয়র্কে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির সিইওদের সঙ্গেও মতবিনিময় করবেন। শনিবার ভোরে আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে কোয়াড সম্পর্কে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য কোয়াড প্রধান গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে।

Releated Posts

সোমালি জলদস্যুদের কবলে দুই বিদেশি জাহাজ, দুই জাহাজে ২২ ভারতীয় নাগরিক

নয়াদিল্লি/মোগাদিশু, ২১ আগস্ট(আইএএনএস) : সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে দুই বিদেশি পতাকাবাহী জাহাজ অপহৃত হওয়ার ঘটনায় ২২ জন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ইথানল উৎপাদনের জন্য চিনি সরানোই দাম বৃদ্ধির কারণ নয়, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দেশে সাম্প্রতিক চিনি দামের বৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার বিষয়টিকে সরাসরি…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান ইস্যুতে এফআইআরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের দাবিতে…

ByBySandeep Biswas Aug 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top