News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হীরক জয়ন্তী বর্ষে নাগেরজলা মডার্ন ক্লাবের উদ্যোগে সাড়ম্বরে শারদোৎসবের আয়োজন
Image

হীরক জয়ন্তী বর্ষে নাগেরজলা মডার্ন ক্লাবের উদ্যোগে সাড়ম্বরে শারদোৎসবের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: হীরক জয়ন্তী বর্ষে রাজধানী শহরের ভট্টপুকুর নাগেরজলাস্থিত মডার্ন ক্লাব সাড়ম্বরে শারদোৎসব আয়োজন করতে চলছে।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো মডার্ন ক্লাব। ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আগেই সূচনা হয়েছে। এবার হীরক জয়ন্তী বর্ষে শারদোৎসব উপলক্ষে হাতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরমধ্যে অন্যতম হচ্ছে রাজ্যে প্রকাশিত শারদ স্মরণিকাগুলোর মধ্য থেকে সেরা পাঁচটি স্মরণিকাকে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান।

পুজোর খরচ বাঁচিয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করারও চতুর্থীতে (৭ অক্টোবর) মডার্ন ক্লাবের শারদোৎসবের মণ্ডপ ও ক্লাবের শারদ স্মরণিকা ‘প্রতিবিম্ব’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অন্যান্য বছরের মতো এবারও উদ্বোধক হিসাবে উপস্থিত থাকতে  মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে অনুরোধ জানানো হবে। বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হবে আগরতলা পুর নিগমের  কর্পোরেটর অভিজিৎ মৌলিককে। উদ্বোধন অনুষ্ঠানে মডার্ন ক্লাব পরিচালিত আবৃত্তি শিক্ষাকেন্দ্র ‘উচ্চারণ’ ও নৃত্য শিক্ষাকেন্দ্র ‘প্রবাহ’ এর ছোটো শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top