News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, অন্যান্য রাজ্যেও বর্ষণ সতর্কতা আইএমডি-র
Image

উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, অন্যান্য রাজ্যেও বর্ষণ সতর্কতা আইএমডি-র

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ২১ তারিখ অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপর ২২ তারিখ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ছাড়াও ছত্তিশগড় ও ওডিশাতেও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।এরপর ২৩ সেপ্টেম্বর পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওডিশা এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বৃষ্টি প্রত্যাশিত। পরবর্তী দিন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টি হবে। ২৫ তারিখও দেশের এই অংশে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, ওই দিন অরুণাচল ও বীরভদ্রেও বৃষ্টি হতে পারে। আপাতত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top