News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুলিশি তৎপরতায় জয়নগরে উদ্ধার ২৪০ বস্তা  নকল সিমেন্ট, গ্রেফতার দুই
Image

পুলিশি তৎপরতায় জয়নগরে উদ্ধার ২৪০ বস্তা  নকল সিমেন্ট, গ্রেফতার দুই

জয়নগর, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায় তল্লাশি চালিয়ে নামি কোম্পানির প্রচুর নকল সিমেন্ট উদ্ধার করল জয়নগর থানার পুলিশ।  বুধবার বিকেলে জয়নগর থানার আই সি পার্থসারথি পালের নির্দেশে ও এস আই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে জয়নগরের কাকাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।  সেখানে এক ব্যক্তির গোডাউন থেকে উদ্ধার হয় ২৪০ বস্তা নকল সিমেন্ট। ঘটনায় গোডাউনের মালিক আসগর আলী মোল্লা এবং ট্রাক চালক রথীন বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনকেই বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।  প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে গাড়ির চালক রথীন বৈদ্য কুলপি থানার পূর্ব বড়জবেরিয়ার বাসিন্দা এবং সিমেন্ট গোডাউনের মালিক আসগর আলী মোল্লা জয়নগর থানার অন্তর্গত কাকাপাড়ার বাসিন্দা। আসগর আলী ওই সিমেন্ট কোথা থেকে আনছিল এবং কাদের সেই নকল সিমেন্ট   বিক্রি করতো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। তদন্তের স্বার্থে আদালতের কাছে অভিযুক্ত আজগর আলী মোল্লাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top