জয়নগর, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায় তল্লাশি চালিয়ে নামি কোম্পানির প্রচুর নকল সিমেন্ট উদ্ধার করল জয়নগর থানার পুলিশ। বুধবার বিকেলে জয়নগর থানার আই সি পার্থসারথি পালের নির্দেশে ও এস আই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে জয়নগরের কাকাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে এক ব্যক্তির গোডাউন থেকে উদ্ধার হয় ২৪০ বস্তা নকল সিমেন্ট। ঘটনায় গোডাউনের মালিক আসগর আলী মোল্লা এবং ট্রাক চালক রথীন বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনকেই বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে গাড়ির চালক রথীন বৈদ্য কুলপি থানার পূর্ব বড়জবেরিয়ার বাসিন্দা এবং সিমেন্ট গোডাউনের মালিক আসগর আলী মোল্লা জয়নগর থানার অন্তর্গত কাকাপাড়ার বাসিন্দা। আসগর আলী ওই সিমেন্ট কোথা থেকে আনছিল এবং কাদের সেই নকল সিমেন্ট বিক্রি করতো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। তদন্তের স্বার্থে আদালতের কাছে অভিযুক্ত আজগর আলী মোল্লাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

পুলিশি তৎপরতায় জয়নগরে উদ্ধার ২৪০ বস্তা নকল সিমেন্ট, গ্রেফতার দুই
Releated Posts
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…


















