নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২১ সেপ্টেম্বর, শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অতিশী মারলেনা। বৃহস্পতিবার আম আদমি পার্টির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এএপি জানিয়েছে, ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অতিশী। অতিশী ছাড়াও আরও কয়েকজন দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নেবেন ওই দিন। দিল্লি সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেবেন সুলতানপুর মাজরা থেকে এএপি বিধায়ক মুকেশ আহলাওয়াত। এছাড়াও এএপি বিধায়ক সৌরভ ভরদ্বাজ, কৈলাশ গেহলট, গোপাল রাই এবং ইমরান হুসেন আবারও দিল্লির মন্ত্রী হিসাবে শপথ নেবেন।প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গেই সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন অতিশী। আর শনিবার তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, একইসঙ্গে কয়েকজন বিধায়ক মন্ত্রী হিসেবেও শপথ নিতে পারেন।

(আপডেট) ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন অতিশী, মন্ত্রী হিসেবে শপথ নেবেন ৫ জন
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















