কাকদ্বীপ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে দ্বীপের একটি কটেজে আচমকাই আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়েই নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।এ দিন ভোর ৫টা নাগাদ হঠাৎ ওই ট্যুরিস্ট কটেজ থেকে আগুনের লেলিহান শিখা বেরতে দেখেন স্থানীয়রা৷ আগুন দেখে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি ওই ট্যুরিস্ট কটেজে থাকা পর্যটকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পরেই একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে সেখানে৷ তাতে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন৷ তাঁদের বেশ কয়েকঘণ্টার চেষ্টায় শেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু৷

মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছড়ালো চাঞ্চল্য
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















