News Flash

  • Home
  • দিনের খবর
  • ফিরোজাবাদে বাজির ফ্যাক্টরিতে বিস্ফোরণে মৃত্যু ৫ জনের, আহত কমপক্ষে ১১ জন
Image

ফিরোজাবাদে বাজির ফ্যাক্টরিতে বিস্ফোরণে মৃত্যু ৫ জনের, আহত কমপক্ষে ১১ জন

ফিরোজাবাদ, ১৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন ৫ জন। মৃত ৫ জনের মধ্যে দু’টি শিশু। সোমবার এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের শিকোহাবাদ থানা এলাকার অন্তর্গত নৌশেরা গ্রামে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার সকালেও ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল। এই বিস্ফোরণে মৃতদের পরিবারবর্গকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, সংলগ্ন একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও কেউ চাপা পড়ে রয়েছেন কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। কী ভাবে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। তবে ওই কারখানার একটি ঘরে প্রচুর পরিমাণে বাজি মজুত করে রাখা ছিল। সেখান থেকেই কোনও ভাবে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান।উত্তর প্রদেশ পুলিশের আগ্রা রেঞ্জের আইজি দীপক কুমার জানিয়েছেন, শিকোহাবাদ থানা এলাকায় একটি বাড়িতে প্রচুর পরিমাণে বাজি মজুত করে রাখা ছিল। সেখানে বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, “বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাশের একটি বাড়ির ছাদ ভেঙে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে পুলিশ ১০ জনের বেশি লোকজনকে উদ্ধার করেছিল। তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারকাজ এখনও চলছে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top