News Flash

  • Home
  • দেশ
  • মালদহের পরিযায়ী শ্রমিক খুন মহারাষ্ট্রে, ধৃত এক
Image

মালদহের পরিযায়ী শ্রমিক খুন মহারাষ্ট্রে, ধৃত এক

কলকাতা ১৬ সেপ্টেম্বর (হি. স.) : হরিয়ানার পর মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গের ফের এক পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের কালিয়ান এলাকায় সংখ্যালঘু পরিবারের ওই শ্রমিক কর্মরত ছিলেন। আব্দুর রহমান এর বাড়ি মালদহ জেলার কালিয়াচকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সহকর্মীদের হাতেই খুন হয়েছেন তিনি। ঘুমন্ত অবস্থায় তাঁকে মাথায় হাতুরি দিয়ে সজোরে আঘাত করা হয়েছে। এক আবাসনেই তিনি অন্যান্যদের সঙ্গে থাকতেন। মুম্বইয়ের পুলিশ অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে এরপর গ্রেফতার। চলছে জেরা পর্ব। শেখ সেলিম নামে এক সহকর্মী তাকে নৃশংসভাবেই মারে। প্রতিরোধ করার সুযোগ দেওয়া হয় নি। উল্লেখ্য, তিন মাস আগে সেখানে রাজমিস্ত্রির কাজে যোগদান করে। সে ও সেখানে তার দুহ সহকর্মীর সঙ্গেই থাকতে শুরু করেন। এই দুঃসংবাদ সোমবার পরিবারের কাছে গিয়ে পৌঁছে। এতে শোকের ছায়া নেমেছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top