কলকাতা ১৬ সেপ্টেম্বর (হি. স.) : হরিয়ানার পর মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গের ফের এক পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের কালিয়ান এলাকায় সংখ্যালঘু পরিবারের ওই শ্রমিক কর্মরত ছিলেন। আব্দুর রহমান এর বাড়ি মালদহ জেলার কালিয়াচকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সহকর্মীদের হাতেই খুন হয়েছেন তিনি। ঘুমন্ত অবস্থায় তাঁকে মাথায় হাতুরি দিয়ে সজোরে আঘাত করা হয়েছে। এক আবাসনেই তিনি অন্যান্যদের সঙ্গে থাকতেন। মুম্বইয়ের পুলিশ অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে এরপর গ্রেফতার। চলছে জেরা পর্ব। শেখ সেলিম নামে এক সহকর্মী তাকে নৃশংসভাবেই মারে। প্রতিরোধ করার সুযোগ দেওয়া হয় নি। উল্লেখ্য, তিন মাস আগে সেখানে রাজমিস্ত্রির কাজে যোগদান করে। সে ও সেখানে তার দুহ সহকর্মীর সঙ্গেই থাকতে শুরু করেন। এই দুঃসংবাদ সোমবার পরিবারের কাছে গিয়ে পৌঁছে। এতে শোকের ছায়া নেমেছে।

মালদহের পরিযায়ী শ্রমিক খুন মহারাষ্ট্রে, ধৃত এক
Releated Posts
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…
২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর
লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…
কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…


















