News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

বিধায়ক গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ সেপ্টেম্বর:
বিধায়ক গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস উপলক্ষ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে।

গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে সোমবার   সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির অফিসের দ্বিতল ভবনে অনুষ্ঠিত হলো বিশালগড়ের প্রাক্তন বিধায়ক গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উৎসাহ উদ্দীপনার সাথে স্বেচ্ছায় রক্তদান করে বিশালগড় মহকুমা এলাকার বাম ছাত্র যুবকরা।

রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার বলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাদের ঐতিহ্যের ধারা বাহিকতা রক্ষা করে আয়োজন করেছে রক্তদান শিবিরের। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, ছাত্র যুব আন্দোলনের বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরন্ময় নারায়ন দেবনাথ, রাজ্য কমিটির নেতৃত্ব নবারুণ দেব, বিশালগড় সিপিআইএম নেতৃত্ব তপন দেবনাথ। 

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top