News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টাকা দাবি করে শ্রমিকদের উপর আক্রমণ, অভিযোগ স্থানীয় কিছু বখাটে যুবকের বিরুদ্ধে
Image

টাকা দাবি করে শ্রমিকদের উপর আক্রমণ, অভিযোগ স্থানীয় কিছু বখাটে যুবকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ১৬ সেপ্টেম্বর:
অসহায় দিনমজুর শ্রমিকদের মারধর করে লুটেপুটে নিলো মোবাইল থেকে আরম্ভ করে নগদ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতীকারীরা। এমনকি দুই লক্ষ টাকা দাবি করা হয় ওই শ্রমিকদের কাছে। যদি দিতে না পারে তাহলে কাজের জায়গায় যেতে পারবে না।  এমনকি একটি অস্থায়ী অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল কয়েকজন। ঘটনা কমলাসাগর বিধানসভা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, গত একমাস যাবত সেকেরকোট ছনখলা ডিডাব্লিউএস- এর অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্মের কাজ চলছিল। আচমকা ওই এলাকারই একটি ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয়।

তাদের বক্তব্য হল সেখানে কাজ করতে হলে তাদেরকে ২ লক্ষ টাকা দিতে হবে, নতুবা কাজ বন্ধ রাখতে হবে। তাদেরকে বেধড়ক মারধোর করে কারোর হাত ভেঙ্গে দেয়, কারোর কোমর ভেঙ্গে দেয়, এমনকি মাথায় আঘাত করে ওই ক্লাবের যুবকেরা। পরবর্তী সময়ে সেই শ্রমিকরা সেখান থেকে পালিয়ে এসে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়।  ৫ জন যুবককে সনাক্ত করতে পেরেছে। এরা হল সেকেরকোট  এলাকার অরূপ, কুডু, সুকেশ, সুরজিৎ এবং অভিজিৎ । তাদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। অবিলম্বে শ্রমিকরা প্রশাসনের দ্বারস্থ হয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাবেন বলে জানিয়েছেন।

________

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top