News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে প্রায় ৪২ কোটি টাকার মাদক ইয়াবা এবং ব্ৰাউন সুগার বাজেয়াপ্ত, গ্রেফতার দুই
Image

করিমগঞ্জে প্রায় ৪২ কোটি টাকার মাদক ইয়াবা এবং ব্ৰাউন সুগার বাজেয়াপ্ত, গ্রেফতার দুই

করিমগঞ্জ (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট এবং সন্দেহজনক বহু পরিমাণের ব্ৰাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মাদক পাচারকারী যথাক্রমে করিমগঞ্জ জেলার অন্তর্গত রাতাবাড়ি থানা এলাকার জনৈক হানিফ উদ্দিন এবং পাথারকান্দি থানা এলাকার জবরুল হুসেনকে।

জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুর থেকে করিমগঞ্জের উপকণ্ঠ প্যাটেলনগরে জাতীয় সড়কে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস (আইপিএস)-এর নেতৃত্বে পুলিশের এক দল অভিযানে নামে। বেলা প্রায় একটা নাগাদ এএস ১১ ইসি ৫৬৬৬ নম্বরের চার চাকার একটি বলেরো পিকআপ ভ্যানের গতিরোধ করে তালাশি চালায় পুলিশের অভিযানকারী দল।

তালাশি চালিয়ে গাড়ির সামনে চালকের আসনের নীচে তৈরি গোপন চেম্বার থেকে ৪৫টি সাবানের বাক্স থেকে ৫৩৭ গ্রাম ওজনের ১ লক্ষ ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেট এবং সন্দেহজনক বহু পরিমাণের ব্ৰাউন সুগার উদ্ধার করেছে পুলিশ সুপারের নেতৃত্বাধীন অভিযানকারী দল। উদ্ধারকৃত মাদকগুলির আন্তর্জাতিক বাজারে মূল্য কমপক্ষে ৪২ কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে হানিফ উদ্দিন এবং জবরুল হুসেনকে আটক করে ইয়াবা ও বলেরো পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি জেরায় ধৃতরা মাদক পাচারের ঘটনা স্বীকার করেছে। ইয়াবাগুলি প্রতিবেশী মিজোরাম থেকে সংগ্রহ করা হয়েছে বলেও স্বীকারোক্তিতে বলেছে তারা।

স্বীকারোক্তির ভিত্তিতে দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জেলা পুলিশের সদর দফতরের সূত্রটি জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, মাদক কারবার সম্পর্কিত আরও তথ্য উদ্ধার করতে ধৃত দুজনকে পুলিশের পদস্থ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top