News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে কায়েম হতে দেওয়া যাবে না : যোগী আদিত্যনাথ
Image

বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে কায়েম হতে দেওয়া যাবে না : যোগী আদিত্যনাথ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে কায়েক হতে দেওয়া যাবে না। কারণ, এদেশে অনুকূল পরিস্থিতিতে উন্নয়ন দ্রুত গতিতে চলছে। আজ মোহনপুর বড়কাঁঠালস্থিত চিত্ত ধামে সিদ্ধেশ্বরী মন্দিরে শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে এই সর্তক বাণী দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় বিকশিত সরকার কাজ করছে। রাজ্যে বর্তামানে শান্তি ও সৌহার্দ্যপূর্ন পরিবেশ কায়েক রয়েছে। যা বিগত সরকারের আমলে ছিল না। প্রধানমন্ত্রীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের সংকল্প জনগণকে এক নতুন যাত্রার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁর কথায়, ভারতে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার উন্নয়ন ও ঐতিহ্য অভিযান অব্যাহতভাবে এগিয়ে চলেছে।সে অযোধ্যা ধামে প্রভু শ্রী রাম মন্দির নির্মাণ হোক বা ত্রিপুরায় মা ত্রিপুরার সুন্দরীর মন্দিরের সৌন্দর্য ও পুনরুজ্জীবিত হোক, সবই তার উদাহরণ।

এদিন তিনি বলেন, বিজেপি সরকার গঠন হওয়ার পর ভারতে অনুকূল পরিস্থিতিতে উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যা বিগত এভাবে অনুকূল পরিস্থিতি তৈরী হয়নি। এমনভাবে পূজো পার্বণ অনুষ্ঠিত হত না। জনগণ ধর্মকে রক্ষা করলে, ধর্ম আপনাকে রক্ষা করবে। বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে কায়েক হতে দেওয়া যাবে না।

তাঁর কটাক্ষ, বিগত দিনে পূজো পার্বণের সময় দাঙ্গা হত। তাছাড়া, নিজেদের স্বার্থের জন্য দেশ বিভাজন মেনে নিয়েছিল কংগ্রেস। তৎকালীন সময়ে যদি মুসলীম লীগের আন্দোলনকে কংগ্রেস ব্যর্থ করতে পারত, তাহলে আজ দেশবাসীর জন্য পাকিস্তান ক্ষত হয়ে দাঁড়াত না। যতদিন পর্যন্ত এই পাকিস্তানের সমাধান না হচ্ছে ততদিন মানবতার ক্যান্সার রোগের সমাধান হবে না। 

এদিন তিনি আরও বলেন, কংগ্রেসের লক্ষ্যই ছিল ভারতের পরম্পরা, কৃষ্টি ও সংস্কৃতিকে নষ্ট করা। তার জন্য কংগ্রেস দেশ ভাগকে মেনে নিয়েছিল। 

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top