News Flash

  • Home
  • দিনের খবর
  • টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের স্ত্রীকে তলব সিবিআইয়ের
Image

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের স্ত্রীকে তলব সিবিআইয়ের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল জায়া’কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার দুপুরে হাজিরা দানের কথা জানিয়ে দেওয়া হয়েছে। গত একমাসেরও বেশি সময়ের ব্যবধানে ওসি’কে গৃহিণী হিসেবে নিজের বাড়িতে একাকীত্বে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন কিনা তিনি জানতে চাইছে সিবিআই। সেইসঙ্গে আরজিকর হাসপাতালের ঘটনা সংক্রান্ত বিষয়ে স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যেই এ নিয়ে আলোচনায় প্রসঙ্গ উঠে আসে কিনা তা যেমন একদিকে সঠিক তেমনই অন্যদিকে সন্দেহজনক কিছু বা আচরণের কোনও তফাৎ সিবিআই তা খতিয়ে দেখতে চাইছে। এছাড়াও গত ৩৬ দিনে ফোনে কথাবার্তা হয়েছে কাদের সঙ্গে বা ঘনঘন ফোন  করেছেন কিনা সে সম্পর্কেও বিস্তারিত তথ্য যোগাড় করতে তৎপর সিবিআই। রহস্যের কিনারা করতে চাইছেন দ্রুত। উল্লেখ্য, খুন ও ধর্ষণের ঘটনাতে ষড়যন্ত্র, তথ্য সংগ্রহে বাধাদান প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। পুলিশ ওই খবর পাওয়া সত্ত্বেও নিজেদের দায়িত্ব পালনে অযথা গড়িমসি করা ইত্যাদি মারাত্নক অভিযোগ তো রয়েছেই। উপযুক্ত সতর্কতা যেমন গ্রহণ করেন নি। তেমন হাতের ও পায়ের ছাপ এবং অটোপ্সি রিপোর্ট নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে তার যাবতীয় দায় শ্রী মন্ডলের। কাজেই স্বামী ও স্ত্রীর বিগত কয়েক দিনের কথোপকথন এই মুহূর্তে জানা জরুরী।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top