কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল জায়া’কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার দুপুরে হাজিরা দানের কথা জানিয়ে দেওয়া হয়েছে। গত একমাসেরও বেশি সময়ের ব্যবধানে ওসি’কে গৃহিণী হিসেবে নিজের বাড়িতে একাকীত্বে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন কিনা তিনি জানতে চাইছে সিবিআই। সেইসঙ্গে আরজিকর হাসপাতালের ঘটনা সংক্রান্ত বিষয়ে স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যেই এ নিয়ে আলোচনায় প্রসঙ্গ উঠে আসে কিনা তা যেমন একদিকে সঠিক তেমনই অন্যদিকে সন্দেহজনক কিছু বা আচরণের কোনও তফাৎ সিবিআই তা খতিয়ে দেখতে চাইছে। এছাড়াও গত ৩৬ দিনে ফোনে কথাবার্তা হয়েছে কাদের সঙ্গে বা ঘনঘন ফোন করেছেন কিনা সে সম্পর্কেও বিস্তারিত তথ্য যোগাড় করতে তৎপর সিবিআই। রহস্যের কিনারা করতে চাইছেন দ্রুত। উল্লেখ্য, খুন ও ধর্ষণের ঘটনাতে ষড়যন্ত্র, তথ্য সংগ্রহে বাধাদান প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। পুলিশ ওই খবর পাওয়া সত্ত্বেও নিজেদের দায়িত্ব পালনে অযথা গড়িমসি করা ইত্যাদি মারাত্নক অভিযোগ তো রয়েছেই। উপযুক্ত সতর্কতা যেমন গ্রহণ করেন নি। তেমন হাতের ও পায়ের ছাপ এবং অটোপ্সি রিপোর্ট নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে তার যাবতীয় দায় শ্রী মন্ডলের। কাজেই স্বামী ও স্ত্রীর বিগত কয়েক দিনের কথোপকথন এই মুহূর্তে জানা জরুরী।

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের স্ত্রীকে তলব সিবিআইয়ের
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















