News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের বেশ কয়েকটি এলাকা, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
Image

টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের বেশ কয়েকটি এলাকা, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

আসানসোল, ১৫ সেপ্টেম্বর(হি.স.): টানা বৃষ্টির কারণে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর প্রিয়া কলোনিসহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে আসানসোলের বিভিন্ন অংশে জল জমতে শুরু করেছে, বিশেষ করে স্টেশন সংলগ্ন রেল ব্রিজের নিচে এবং নিয়ামতপুরের প্রধান রাস্তায়। রবিবার সর্বত্র জল থইথই অবস্থা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার উপর জল জমে যাওয়ায় যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে, এবং কয়েকটি বাড়িতে জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। নিয়ামতপুর প্রিয়া কলোনির বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রতি বছর বর্ষার সময় একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। জল নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে রাস্তা ও নর্দমার জল বাড়ির ভেতর ঢুকে পড়ে, যার ফলে আসবাবপত্র এবং অন্যান্য ঘরোয়া সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

পুরসভার তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, বর্ষার সময় এমন পরিস্থিতি প্রতি বছরই দেখা দেয়, কিন্তু এখনও কোনো সমাধানমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। রবিবারও বেশ কয়েকটি বাড়িতে জল ঢোকার সম্ভাবনা থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top