News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অটোমোবাইল ফ্রেট আনলোডিং অপারেশন এনএফ রেলওয়ের, আগস্ট পর্যন্ত আনলোড ৩১৫টি রেক
Image

অটোমোবাইল ফ্রেট আনলোডিং অপারেশন এনএফ রেলওয়ের, আগস্ট পর্যন্ত আনলোড ৩১৫টি রেক

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : কাটিহার, আলিপুরদুয়ার, রঙিয়া এবং লামডিং ডিভিশনে অবস্থিত পণ্যবাহী টার্মিনালগুলিতে অটোমোবাইল আনলোডিং পরিচালনার ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগতভাবে উল্লেখযোগ্য বিকাশ অর্জন করছে।

আজ রবিবর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, চলতি অর্থবর্ষের আগস্ট পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের টার্মিনালগুলিতে মোট ৩১৫টি রেক আনলোড করা হয়েছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় এক উল্লেখযোগ্য বৃদ্ধি। ২০২৩-২৪ সালে ৬৬০টি রেক আনলোড করা হয়েছিল। অন্যদিকে ২০২২-২৩ অর্থবর্ষে ৫৪৩টি রেক আনলোড করা হয়েছিল। আনলোডকৃত রেকের সংখ্যায় এই বৃদ্ধি অর্থবর্ষ ২০২২-২৩ থেকে অর্থবর্ষ ২০২৩-২৪ পর্যন্ত ২২ শথাংশ বৃদ্ধি। প্রকৃতপক্ষে চলতি অর্থবর্ষেও এক স্থায়ী বৃদ্ধি দেখা গেছে। কারণ ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে ইতিমধ্যে ৩১৫টি রেক আনলোড করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত আগিয়াঠুরি, নিউ গুয়াহাটি, শালচাপড়া এবং জিরানিয়া, রঙিয়া ডিভিশনের অন্তর্গত বাইহাটা, চাংসারি ও মির্জা, আলিপুরদুয়ার ডিভিশনের হাসিমারা এবং কাটিহার ডিভিশনের রাঙাপানি পণ্যবাহী টার্মিনালে অটোমোবাইল রেকের আনলোডিং পূর্ববর্তী অর্থবর্ষ ২০২৩-২৪-এর সময় উল্লেখযোগ্য কর্মক্ষমতার নমুনা তুলে ধরেছে। বর্তমান অর্থবর্ষ ২০২৪-২৫-এ এই টার্মিনালগুলিতে অটোমোবাইল রেকের আনলোডিঙের ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখা গেছে, যা কাজের দ্রুত গতি প্রদর্শন করে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে পরিকাঠামো বৃদ্ধি ও পরিচালনমূলক দক্ষতার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে, যা বর্ধিত পরিমাণের অটোমোবাইল পণ্য পরিচালনের সহায়ক হয়ে উঠেছে। সমগ্র ভারত জুড়ে যানবাহন পরিবহণের সহায়তায় নিউ মোডিফায়েড গুডস (এনএমজি) এবং বগি কভার্ড অটোক্যারিয়ার মারুতি অ্যান্ড আদার বাল্ক ম্যানুফ্যাকচারার্স (বিসিএসিবিএম) পণ্যবাহী রেককে অভিন্ন করা হয়েছে। একাধিক টার্মিনালে অধিক অটোমোবাইল আনলোডিং পরিচালনা করার ক্ষমতা আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধির ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতিকেই আলোকিত করেছে।

প্রেস বার্তায় তিনি আরও জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অটোমোবাইল সেক্টরের বর্ধিত চাহিদা পূরণ করতে তার সুবিধাগুলি আরও উন্নত করা এবং বাধাহীন পরিবহণ পরিষেবা নিশ্চিত করতে সর্বদা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। চলতি অর্থবর্ষ ২০২৪-২৫-এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার পাশাপাশি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পূর্বের রেকর্ড অতিক্রম করার দিকে এগিয়ে চলেছে এবং রেলের মাধ্যমে অটোমোবাইল পরিবহণের ক্ষেত্রে নিজেদের প্রথমসারির অবস্থান আরও শক্তিশালী করে তুলেছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top