News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক মদমত্ত যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, থানায় মামলা
Image

এক মদমত্ত যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মধ্য  চারিপাড়া  সচীন্দ্র লাল এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম পার্থ ভট্টাচার্য। 

মদে বিষক্রিয়ায় রাজধানী আগরতলা শহর সংলগ্ন মধ্য চারিপাড়ার  শচীন্দ্র লাল এলাকায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম পার্থ ভট্টাচার্য। সে একজন শ্রমিক। ঘটনার বিবরণে জানা যায়, পার্থ ভট্টাচার্য নামে ওই যুবক তার এক বন্ধুর সাথে সকালে বাড়ি থেকে বের হয়। বিকেল নাগাদ মদমত্ত অবস্থায় বাড়িতে ফিরে। সঙ্গে তার এক বন্ধু এসেছিল। মদমত্ত অবস্থায় বাড়িতে আসায় তার মা গালমন্দ করেছিলেন। তখন সে তার ওই বন্ধুর সঙ্গে ফের বাড়ি থেকে বের হয়ে যায়।

সন্ধ্যায় সে পুনরায় বাড়িতে ফিরে আসে এবং প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশঙ্কা করা হচ্ছে মদে বিষক্রিয়ার ফলেই তার মৃত্যু হয়েছে।

পরিবারের লোকজনদের আশঙ্কা মদের সঙ্গে তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আগরতলা পশ্চিম থানায় এক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top