বান্দা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): পুত্রবধূকে খুন করে আত্মহত্যার অভিযোগ ৫৮ বছর বয়সী শশুর মশাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের মহোবা জেলায়।রবিবার সকালে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উত্তর প্রদেশের মহোবা জেলার এক বাসিন্দার বিরুদ্ধে পুত্রবধূকে খুন করে আত্মহত্যা অভিযোগ ওঠে। পুলিশের এসএইচও রাধেশ্যাম ভার্মা জানিয়েছেন, শনিবার মহোবকান্ত অঞ্চলের চৌকা গ্রামে ওই ব্যাক্তির বাড়ির খাটের উপর তার ৩২ বছরের পুত্রবধূ মায়া দেবীকে মৃত অবস্থায় পাওয়া যায়।মায়া দেবীর গলায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পুলিশ আধিকারিক জানান, নিহতের শ্বশুর গোপাল কুশওয়াহা, তার স্ত্রী এবং মৃতার স্বামী রবি এই হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। শনিবার রাতে গোপাল কুশওয়াহাকেও একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ভয়ের কারণে গোপাল আত্মহত্যা করে থাকতে পারে বলে অনুমান পুলিশের।মায়া দেবীর বাবা রামকিশান কুশওয়াহা মৃতার শশুর মশাই গোপাল এবং স্বামী রবির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। রবিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এসএইচও রাধেশ্যাম ভার্মা। উভয় দেহই ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে।

উত্তর প্রদেশে পুত্রবধূকে খুন করে আত্মহত্যা অভিযোগ শশুর মশাইয়ের বিরুদ্ধে
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















