News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশে পুত্রবধূকে খুন করে আত্মহত্যা অভিযোগ শশুর মশাইয়ের বিরুদ্ধে
Image

উত্তর প্রদেশে পুত্রবধূকে খুন করে আত্মহত্যা অভিযোগ শশুর মশাইয়ের বিরুদ্ধে

বান্দা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): পুত্রবধূকে খুন করে আত্মহত্যার অভিযোগ ৫৮ বছর বয়সী শশুর মশাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের মহোবা জেলায়।রবিবার সকালে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উত্তর প্রদেশের মহোবা জেলার এক বাসিন্দার বিরুদ্ধে পুত্রবধূকে খুন করে আত্মহত্যা অভিযোগ ওঠে।  পুলিশের এসএইচও রাধেশ্যাম ভার্মা জানিয়েছেন, শনিবার মহোবকান্ত অঞ্চলের চৌকা গ্রামে ওই ব্যাক্তির বাড়ির খাটের উপর তার ৩২ বছরের পুত্রবধূ মায়া দেবীকে  মৃত অবস্থায় পাওয়া যায়।মায়া দেবীর গলায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পুলিশ আধিকারিক জানান, নিহতের শ্বশুর গোপাল কুশওয়াহা, তার স্ত্রী এবং মৃতার স্বামী রবি এই   হত্যার সঙ্গে জড়িত   বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। শনিবার রাতে গোপাল কুশওয়াহাকেও একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ভয়ের কারণে গোপাল আত্মহত্যা করে থাকতে পারে বলে অনুমান পুলিশের।মায়া দেবীর বাবা রামকিশান কুশওয়াহা মৃতার শশুর মশাই গোপাল এবং স্বামী রবির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। রবিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এসএইচও রাধেশ্যাম ভার্মা। উভয় দেহই ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top