News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা ফুটবলের গ্রুপ লীগের খেলা অক্টোবরে, আগরতলায়
Image

জাতীয় মহিলা ফুটবলের গ্রুপ লীগের খেলা অক্টোবরে, আগরতলায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জাতীয় মানের ফুটবল আসর এবার বসছে আগরতলায়। অক্টোবরে ২৯ তম সিনিয়র মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা রাজমাতা জিজাভাই ট্রফি ২০২৪-২৫ এর গ্রুপ জি-এর ছয়টি ম্যাচ আগরতলায় অনুষ্ঠিত হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে প্রেরিত জাতীয় মহিলা ফুটবলের প্রাথমিক বিশেষ বার্তা পাঠানো হয়েছে ত্রিপুরায়। গ্রুপ লীগের জি গ্রূপে স্বাগতিক রাজ্য ত্রিপুরার পাশাপাশি সিকিম, চন্ডিগড় ও গুজরাট রয়েছে। যথাসময়ে তিনটি রাজ্যের সিনিয়র মহিলা ফুটবলাররা যথারীতি আগরতলায় চলে আসবেন। ২০ অক্টোবর, প্রথম দিনে দুবেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় সিকিম ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে। দ্বিতীয় খেলায় চন্ডিগড় খেলবে স্বাগতিক ত্রিপুরার বিরুদ্ধে। ২২ অক্টোবর দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে গুজরাট খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ও সিকিম পরস্পরের মুখোমুখি হবে। ২৪ অক্টোবর গ্রুপ লীগের তৃতীয় তথা অন্তিম দিনে প্রথম ম্যাচে সিকিম খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে। ক্রীড়া সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াররা ১৮ অক্টোবর আগরতলায় রিপোর্ট করবে। এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্দেশিকা অনুযায়ী ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশনের মনজিত পালের কাছে খেলোয়াড়রা বোর্ডিং এবং লজিং বিষয়ক যোগাযোগ করবেন বলে জানানো হয়েছে। এদিকে এই জি গ্রূপের চারটি দলের ছয়টি ম্যাচের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সিএমএস যথারীতি ওপেন রয়েছে। ‌ অন্যান্য রুলস এন্ড রেগুলেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে শীঘ্রই আপডেট করা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top