News Flash

  • Home
  • দেশ
  • মিশন সাহসী আত্মরক্ষা নিয়ে শহরে দু’দিনের মহিলা প্রশিক্ষণ শিবির
Image

মিশন সাহসী আত্মরক্ষা নিয়ে শহরে দু’দিনের মহিলা প্রশিক্ষণ শিবির

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) আরজিকর হাসপাতালে মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মূলতঃ সুরক্ষার জোরদার দাবির পক্ষে সঙ্গতি রেখেই ‘মিশন সাহসী’ – নামে নতুন কর্মসূচি। শনি ও রবিবার দুই দিন চলবে কলকাতা শহরের উপকন্ঠে বিধাননগরে। আয়োজক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বিদ্যার্থী বিকাশ সংস্থা। মহিলাদের আত্মরক্ষার তাগিদ অনুভব করেই এমন উদ্যোগ। সুরক্ষার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা। প্রায় ১০০ জন প্রতিনিধি যোগ দিতে চলেছেন। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৮-৩০ বছরের মহিলারা আবাসিক শিবির উপস্থিত। জাতীয় সম্পাদিকা শালিনী ভার্মা এ প্রসঙ্গে জানান, ভয় মুক্ত জীবন ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে তার উপযুক্ত মোকাবিলায় এ ধরনের সময়োপযোগী সিদ্ধান্ত। সংগঠনের পক্ষ থেকে দেবাঞ্জন পাল আরও বলেন, মুম্বই থেকে গ্র্যান্ড মাস্টার শিফুজি শৌয ভরদ্বাজ আসছেন শহরে। উল্লেখ্য, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সংক্ষেপে এবিভিপি, মহিলা সশক্তিকরণের লক্ষ্যে, সুরক্ষার জন্য লড়াই, মহিলাদের অধিকার বুঝে নেওয়ার জীবনযুদ্ধে সারা দেশের জন্য সঙ্কল্পবদ্ধ। বিশেষ করে মেডিক্যাল ও প্যারা মেডিক্যাল কলেজের পাঠরতরা যোগদান করবে। উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি তথা প্রথম ভারতীয় বংশোদ্ভূত ছাত্র সুশ্রী রশ্মিত সামন্ত সমাপ্তি পর্বের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top