News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরজি কর সংলগ্ন এলাকায় জমায়েতের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি
Image

আরজি কর সংলগ্ন এলাকায় জমায়েতের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর হাসপাতালের আশেপাশে বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল কলকাতা পুলিশ। এক বিজ্ঞপ্তিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট মধ্যরাতে আরজি কর এলাকায় এক দুষ্কৃতী হামলার ঘটনার পর, ১৮ আগস্ট থেকে কলকাতা পুলিশের তরফে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই নিষেধাজ্ঞার সময়সীমা পুনরায় বাড়ানো হয়েছে।

এই নিষেধাজ্ঞা শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকার বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Releated Posts

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top