News Flash

  • Home
  • দেশ
  • হলুদ সতর্কতা জারি ১৩ টি জেলায়, পূর্বাভাস আবহাওয়া দফতরের
Image

হলুদ সতর্কতা জারি ১৩ টি জেলায়, পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : আগামী কয়েক ঘন্টার মধ্যেই এ রাজ্যের ১৩ টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। শনিবার দুপুরে ২ – ৩ ঘন্টার মধ্যেই বজ্র ঝড়ের সম্ভাবনা আছে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষন করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। বেশ কয়েক দফায় প্রকাশিত ওই জরুরি ভিত্তিতে আলোচনার পর জানানো হয়েছে – দার্জিলিং ও কালিম্পং এবং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের নয়টি জেলাতে ও রয়েছে হলুদ সতর্কতা। জেলাগুলির নাম – বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলা।

Releated Posts

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top