News Flash

  • Home
  • দেশ
  • ভীর রাতে ধলাইয়ের জাতীয় সড়কে আড়াই কোটি টাকার ইয়াবা সহ তিনজন গ্রেফতার
Image

ভীর রাতে ধলাইয়ের জাতীয় সড়কে আড়াই কোটি টাকার ইয়াবা সহ তিনজন গ্রেফতার

কমলপুর(ত্রিপুরা), ১৪ সেপ্টেম্বর(হি. স.):  শনিবার ভোররাতে ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর থানাধীন দুর্গাচৌমুহনি নাকা পয়েন্টে প্রায় আড়াই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে  ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর থানাধীন দুর্গাচৌমুহনি এলাকায় নাকাপয়েন্ট গড়ে বিভিন্ন যানবাহনে তালাশি অভিযান চালানো হয়। অবশেষে আজ শনিবার ভোররাত আড়াইটা নাগাদ টিআর ০৪ বিভি ০৬২৯ নম্বরের একটি কালো রঙের টাটা সাফারি  গাড়ি আসে নাকা পয়েন্টে। গাড়িতে ছিল চালক সহ তিনজন । তাদের কথাবার্তায় অসংলগ্নতা থাকায় কর্তব্যরত পুলিশ গাড়ি সহ তিনজনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ছুটে যান এসডিপিও সমুদ্র দেববর্মা, ওসি সঞ্জয় লস্কর এবং একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা ডিসিএম অমৃত চাকমা। তাঁরা গিয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯১ হাজার  ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। হঙ্গে লিটন মিয়াঁ, সমিনুল ইসলাম ও জাহির হুসেন নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন। তিন জনের  বাড়ি সোনামুড়া মহকুমায়।  আটক করা ইয়াবা ট্যাবলেট ‘র মূল্য প্রায় আড়াই কোটি টাকা। মোট প্যাকেট ছিল ৪৫৬ টি।

তবে কমলপুর থানা গত একমাসে এই নিয়ে তিনটি অভিযানে সফল হয়। বলা বাহুল্য গাড়িটি কুমারঘাটের দিক থেকে আসছিল।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top