News Flash

  • Home
  • দেশ
  • জামিন প্রসঙ্গে কেজরিওয়ালকে নিশানা বাঁসুরির
Image

জামিন প্রসঙ্গে কেজরিওয়ালকে নিশানা বাঁসুরির

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): আবগারি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে শুক্রবার জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এই জামিন প্রসঙ্গে আম আদমি পার্টি একে সত্যের জয় বলে অভিহিত করেছে। আম আদমি পার্টির এই বক্তব্যকে নিশানা করে বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল একজন অযোগ্য মুখ্যমন্ত্রী। তাঁর জন্য সত্যমেব জয়তে ব্যবহার করা ঠিক নয়।

বাঁসুরি বলেন, অরবিন্দ কেজরিওয়াল শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন, তিনি ছাড় পাননি। শুক্রবার বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বাঁসুরি স্বরাজ বলেন যে, সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিলেও বেশ কিছু শর্ত চাপিয়েছে। স্পষ্ট বলা হয়েছে, জেল থেকে বেরোনোর পর কেজরিওয়াল কোনও ফাইলে সই করতে পারবেন না। নিজের দফতরেও যেতে পারবেন না। এসবের পর নৈতিক দায় নিয়ে কেজরিওয়ালের পদত্যাগ করা উচিত বলে জানান বাঁসুরি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top