News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি ও রাজ্যপালকে বার্তা জুনিয়র ডাক্তারদের
Image

রাষ্ট্রপতি ও রাজ্যপালকে বার্তা জুনিয়র ডাক্তারদের

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): নিজেদের দাবিতে অনড় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতির সহযোগিতা চাইছেন তাঁরা। শুক্রবার সকালেই চিকিৎসক ফোরামের তরফে মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যপালকেও মেল করা হয়েছে বলে খবর।

মেলে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের বর্তমান পরিস্থিতি ও তাঁদের দাবিসমূহের কথা উল্লেখ করেছেন। নবান্নর সামনে থেকে বৃহস্পতিবার রাতেই ফের অবস্থানমঞ্চে ফিরে আসেন তাঁরা। চলছে ধরনা। ঘড়ির কাঁটায় পেরিয়েছে ৬৭ ঘণ্টারও বেশি সময়।

মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্যভবনের সামনে রাস্তায় জুনিয়র চিকিৎসকরা। সরকারের তরফে দুবার মেল করে তাঁদের বৈঠকের আহ্বান জানানো হয়। পালটা মেলে তাঁরা নিজেদের দাবি জানান। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের চেষ্টায় আন্দোলনরত চিকিৎসকের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন। কিন্তু নবান্নে পৌঁছেও শর্তপূরণ না হওয়ায় বৈঠকে বসতে রাজি হননি জুনিয়র চিকিৎসরা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top