News Flash

Image

কেজরিওয়ালের জামিনে উচ্ছ্বসিত স্ত্রী সুনীতা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। জামিন মঞ্জুর হতেই অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল সমগ্র আম আদমি পার্টিকে শুভেচ্ছা জানান। বলেন, এই কঠিন সময়ে শক্ত থাকার জন্যে সকলকে ধন্যবাদ। শীঘ্রই আমাদের অন্যান্য নেতারাও মুক্তি পাবেন বলে প্রার্থনা করছি।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে ভোটের সময় কিছুদিনের জন্য আদালত তাঁর জামিন মঞ্জুর করেছিল। উল্লেখ্য, ইডির মামলায় কেজরিওয়াল আগেই জামিন পেয়েছেন। শুক্রবার জামিন পাওয়ার ফলে কেজরিওয়াল ৬ মাস পর জেল থেকে মুক্তি পেতে চলেছেন। যদিও সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিলেও বেশ কিছু শর্ত চাপিয়েছে। স্পষ্ট বলা হয়েছে, জেল থেকে বেরোনোর পর কেজরিওয়াল কোনও ফাইলে সই করতে পারবেন না। নিজের দফতরেও যেতে পারবেন না।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top