News Flash

  • Home
  • খেলা
  • চেন্নাইয়ের উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার একচ্ছত্র প্রাধান্য
Image

চেন্নাইয়ের উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার একচ্ছত্র প্রাধান্য

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তানের বিরুদ্ধে ২-০তে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ দল ভারতে আসছে আর কয়েক দিনের মধ্যেই। আগামী ১৯ সেপ্টেম্বর দুটি দেশ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রথম টেস্টে। সিরিজে হবে দুটি টেস্ট।

তবে এই চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের পারফরম্যান্স  মোটেই ভালো নয়। এই মাঠেই ২০০০ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। গত ২৪ বছরে ভারতের মাটিতে বাংলাদেশ টেস্ট খেলেছে মাত্র ৩টি। ম্যাচ তিনটি হয়েছিল  হায়দ্রাবাদ, ইন্দোর ও কলকাতায়। এবং এই তিনটি ম্যাচেই বাংলাদেশ হেরেছিল শোচনীয়ভাবে।

এবারের সফরে প্রথম টেস্ট বাংলাদেশ খেলবে চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে।বাংলাদেশ এই স্টেডিয়ামে  ২টি ওয়ানডে ছাড়া আর কোনো ম্যাচ খেলেনি। ১৯৯৮ সালে ত্রিদেশীয় সিরিজে কেনিয়া ও ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুই ম্যাচেই হেরেছিল তারা ।পাকিস্তান থেকে সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ ফিরলেও চেন্নাইয়ের এই উইকেটে  বাংলাদেশ কেমন খেলবে সেটাই দেখার।

ইতিহাস বলছে— ভয়ঙ্কর স্পিন ফাঁদ পাতা রয়েছে এই চিদম্বরমের উইকেটে। এই ভেন্যুতে স্পিনাররাই ছড়ি ঘোরায়। তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষ ১৫ জনের ১৩ জনই স্পিনার। যার মধ্যে আছেন ভারতের বর্তমান দলের ২ সদস্য রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। এই মাঠে সাদা পোশাকে ৪ ম্যাচে অশ্বিনের শিকার ৩০ উইকেট। আর জাদেজার রয়েছে ২ ম্যাচে ১৫টি উইকেট।  আর বাংলাদেশের বিরুদ্ধে এই দুজনই যে ভারতের মূল অস্ত্র হবে এটা বলাই যায়।

তবে রাওয়ালপিন্ডিতে সহায়ক উইকেট না হলেও সাকিব-মিরাজরা বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই চেন্নাইয়ে তাদের ওপরও থাকবে স্পটলাইট। সঙ্গে থাকবে তাইজুল কিংবা নাঈমও।আর শুধু বোলাররাই নন, ব্যাটসম্যানরাও জানতে চাইবেন চেন্নাই এর পিচ সম্পর্কে । পাকিস্তানে এক ধরনের পিচে খেলেছেন মুশফিক-লিটন-মুমিনুলরা। আর ভারতে তাদের প্রথম পরীক্ষাটা দিতে হবে একেবারে ভিন্ন চরিত্রের এক পিচে।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top